ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামসহ তিন বিভাগে বৃষ্টির আভাস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
চট্টগ্রামসহ তিন বিভাগে বৃষ্টির আভাস ছবির ক্যাপশন: চট্টগ্রামসহ তিন বিভাগে বৃষ্টির আভাস
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামসহ দেশের তিন বিভাগের দু’এক জায়গায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী পাঁচদিনে দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

 

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

 

এদিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি