ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা দুলা মিয়া গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা দুলা মিয়া গ্রেফতার ছবির ক্যাপশন: দুলা মিয়া গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা দুলা মিয়াকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। রোববার (৪ জানুয়ারি) রাতে পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দুলা মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পাঁচলাইশ থানায় নেওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, লোহাগাড়া থানার রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা রয়েছে।

তিনি বলেন, প্রাথমিক তদন্ত শেষে দুলা মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ