ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে কালুরঘাটে ময়লার ভাগাড়, অতিষ্ঠ পথচারী

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
চট্টগ্রামে কালুরঘাটে ময়লার ভাগাড়, অতিষ্ঠ পথচারী ছবির ক্যাপশন: চট্টগ্রামে কালুরঘাটে ময়লার ভাগাড়
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালী-মোহরা অংশের কালুরঘাট ব্রিজ পার হওয়ার পর খেজুরতল সংলগ্ন মেইন রোডের পাশে গড়ে উঠেছে বিশাল এক ময়লার স্তূপ। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নগরের বিভিন্ন স্থান থেকে ময়লা এনে এখানে ফেলে দিনের পর দিন রীতিমতো ময়লার পাহাড় তৈরি করছেন।

প্রতিদিন এই সড়ক দিয়ে বোয়ালখালীর হাজারো মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী বহনকারী যানবাহনসহ সাধারণ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ এই সড়ক এখন পরিণত হয়েছে চরম ভোগান্তির পথে। তীব্র দুর্গন্ধে পথচারীদের নাভিশ্বাস উঠছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী জানান, রাস্তার পাশে খোলা অবস্থায় ময়লা ফেলে রাখার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে গরমের সময় দুর্গন্ধ ও জীবাণুর প্রকোপ আরও বেড়ে যায়। এতে আশপাশের বসবাসকারী মানুষও চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের ভাষায়, এটি এখন বোয়ালখালীবাসীর জন্য এক লজ্জার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।” তাদের প্রশ্ন, প্রতিদিন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ এই পথ ব্যবহার করলেও কেন এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এর দৃষ্টি আকর্ষণ করছি এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, দ্রুত এই অস্থায়ী ডাম্পিং কার্যক্রম বন্ধ করে নির্ধারিত স্থানে ময়লা অপসারণের ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে কালুরঘাট-খেজুরতল সড়ককে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সচেতন মহলের মতে, একটি আধুনিক জনপদের প্রবেশপথ এভাবে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল