ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে চসিকের অভিযানে ৪০ অবৈধ দোকান উচ্ছেদ

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
চট্টগ্রামে চসিকের অভিযানে ৪০ অবৈধ দোকান উচ্ছেদ ছবির ক্যাপশন: চট্টগ্রামে চসিকের অভিযানে ৪০ অবৈধ দোকান উচ্ছেদ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার লালচাঁদ সড়কে অভিযান চালিয়ে প্রায় ৪০টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ মে) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
চসিক সূত্র জানায়, লালচাঁদ সড়কের দুই পাশের ফুটপাত ও নালা দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসানো হয়েছিল। অনেক দোকানি সড়ক ও ফুটপাতে মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন।

অভিযানে প্রায় ৪০টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখল করে জনভোগান্তি সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড