ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ছিনতাই ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেফতার ৮৮১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
চট্টগ্রামে ছিনতাই ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেফতার ৮৮১ ছবির ক্যাপশন: চট্টগ্রামে ছিনতাই ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেফতার ৮৮১
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২০ হাজার ৪৪০ পিস ইয়াবা, ৫০ কেজি ৬৭ গ্রাম গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, নিয়মিত মামলায় ৮৮ জন, আগের মামলায় ৭৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৯ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরোয়ানামূলে ১২৬ জন, সাজা পরোয়ানামূলে ২২ জন, মাদক সেবনের অভিযোগে ৭৯ জন এবং মাদক ব্যবসায়ী হিসেবে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন ১২৫ জন। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৯ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ৩৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২০ হাজার ৪৪০ পিস ইয়াবা, ৫০ কেজি ৬৭ গ্রাম গাঁজা, ২৭ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ, ১০ বোতল বিদেশি মদ এবং ১১ বোতল স্কাফ সিরাপ।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ২৪ জন, চট্টগ্রামে পাঁচজন, নোয়াখালীতে দুজন, রাঙ্গামাটিতে দুজন এবং ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও খাগড়াছড়িতে একজন করে রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৪১০ জনকে। তাদের মধ্যে ২২৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৮৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় ১৬২ জন, লক্ষ্মীপুরে ৫৭, নোয়াখালীতে ৪৫, চট্টগ্রামে ২৫, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩, কক্সবাজারে ১২, ফেনীতে ১২, খাগড়াছড়িতে ৯, রাঙ্গামাটিতে ৭ এবং চাঁদপুরে ৬৮ জনকে আটক করা হয়েছে।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে