ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে জামেয়া যায়িদ বিন সাবিত মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী, পাগড়ি পেলেন ৫ হাফেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2026 ইং
চট্টগ্রামে জামেয়া যায়িদ বিন সাবিত মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী, পাগড়ি পেলেন ৫ হাফেজ ছবির ক্যাপশন: চট্টগ্রামে জামেয়া যায়িদ বিন সাবিত মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী, পাগড়ি পেলেন ৫ হাফেজ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
 কোরআনের আলোয় নিজেদের আলোকিত করতে হলে শুধু মুখস্থ করলেই হবে না, এর অর্থ ও মর্ম বুঝে পড়তে হবে। হিফজ সম্পন্ন হওয়ার পরও কোরআনের অর্থ অনুধাবন ও শিক্ষা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ মঈন উদ্দীন আল-আযহারী।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রামের পূর্ব বাকলিয়ায় অবস্থিত মডেল হিফজ মাদরাসা ‘জামেয়া যায়িদ বিন সাবিত (রা.) চট্টগ্রাম’-এর ষষ্ঠ বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসা প্রাঙ্গণে হাজী আলীমুদ্দীন বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআনের হাফেজ হওয়া পাঁচ শিক্ষার্থীকে পাগড়ি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

দস্তারবন্দী ও সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা হলেন—হাফেজ মো. শাখাওয়াত হোসেন রাইহান, হাফেজ আশরাফুল হোসেন বাপ্পি, হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল সানীম, হাফেজ শায়ান রহমান আরহাম এবং হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহদী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা হাফেজ মুহিব্বুল্লাহ আনোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজারমা জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব হাফেজ মাওলানা ছৈয়দ মুহাম্মদ আমিন উদ্দীন, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মুফতি মুহাম্মদ খোবাইব এবং সোয়ালিয়া (রুপালী) মাদরাসার সিনিয়র শিক্ষক ও খতিব হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ জাহাঙ্গীর হাদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও মাদরাসার উপদেষ্টা আবু তালেব বাচ্চু।

বক্তারা নবীন হাফেজদের দ্বীনি শিক্ষার প্রসার ও সমাজে কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি মাদরাসার হিফজ, নাজেরা, দাওর, ফোরকানিয়া ও নূরানী বিভাগের সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের