নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের উত্তর কাট্টলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা” শীর্ষক এক সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাউলী সচেতন নাগরিক সমাজ ও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. মেসবাহ উদ্দিন তুহিন। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর কাট্টলীর গুণীজন মোঃ আলাউদ্দিন, নেছার আহমদ, আব্দুস সালাম, কুতুব উদ্দিন চৌঃ এবং বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি এলাকায় প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
বক্তারা বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।
দৈনিক চট্টগ্রামপোস্ট