ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
চট্টগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত ছবির ক্যাপশন: চট্টগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় মো. তামিম (২৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার মুন্সি মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তামিম ফটিকছড়ির রাঙ্গামাটিয়া এলাকার বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাটহাজারীর ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। পথে মনিয়াপুকুর পাড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে অটোরিকশার যাত্রী তামিম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট