ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে বিয়ের আশ্বাসে হোটেল নিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
চট্টগ্রামে বিয়ের আশ্বাসে হোটেল নিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: চট্টগ্রামে বিয়ের আশ্বাসে হোটেল নিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লোকমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

 

 

শনিবার (১০ অক্টোবর) এ ঘটনায় মামলা হলেও আজ সোমবার (১২ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।

 

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, লোকমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ২ অক্টোবর বান্দরবানে থাকা কিশোরীকে চট্টগ্রামে নিয়ে আসেন তিনি। পরে রাত হয়ে যাওয়ার কথা বলে পরদিন বিয়ে করার আশ্বাস দেন লোকমান। এরপর কিশোরীকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার আওতাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার হোটেল হেরিটেজে ওঠেন তিনি। হোটেলটির দ্বিতীয় তলার ১১২ নম্বর কক্ষে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 

 

 

ঘটনার পরদিন ৩ অক্টোবর কিশোরীকে মুরাদপুরে নামিয়ে দিয়ে মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান লোকমান। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে কিশোরী। পরে পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করা হয়। মামলার পর অভিযান চালিয়ে রবিবার (১১ অক্টোবর) ভোরে লোকমানকে গ্রেপ্তার করা হয়। 

 

 

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর রবিবার ভোরে আসামি লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও