ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মীর হেলাল উদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
চট্টগ্রামে মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী মীর হেলাল উদ্দিন ছবির ক্যাপশন: মীর হেলাল উদ্দিন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। চট্টগ্রামে তিনিই প্রথম মনোনয়নপত্র জমা দিলেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক।

 

সকালে বিভাগীয় কমিশনারের হাতে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

 

তিনি বলেন, ‘তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকেই নির্বাচনী মাঠে যে অস্থিতিশীলতা ছিল, সেটি অনেকটা কাটতে শুরু করে। যেদিন উনি দেশে নেমেছেন ওই দিন থেকে সব ধরনের অস্থিতিশীলতা-অনিশ্চয়তা কেটে গেছে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।’

 

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, দলের ইশতেহারের পাশাপাশি নির্বাচনী আসনের স্থানীয় সমস্যা-সম্ভাবনা বিবেচনায় নিয়ে আলাদা ইশতেহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, পৌরসভার বিএনপি আহবায়ক জাকের হোসেন,উপজেলা বিএনপির৷ সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, বিএনপি নেতা নেসার উদ্দীন বুলু।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক