ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে রেলওয়ের কার্যালয়ে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
চট্টগ্রামে রেলওয়ের কার্যালয়ে আগুন ছবির ক্যাপশন: চট্টগ্রামে রেলওয়ের কার্যালয়ে আগুন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে কার্যালয়টিতে আগুন লাগে। কার্যালয়টি নগরের পাহাড়তলীতে এই অবস্থিত। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায় নি।

আগুনে বিভিন্ন ধরনের কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয় থেকে রেলওয়ের বিভিন্ন কেনাকাটাসহ নানা ধরনের কাজ করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টায় আগুন লাগার খবর পায় তারা। এরপর আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো হয় দিবাগত রাত পৌনে ১টায়। আগুনে ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সবুক্তগীন। তিনি বলেন, যেখানে আগুন লেগেছে, সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। সংস্কারকাজের জন্য সেখান থেকে প্রয়োজনীয় ও জরুরি কাগজপত্র ও নথিপত্র আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। সেখানে সংস্কারকাজ চলছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানতে তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক