ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৬ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
চট্টগ্রামে ১৬ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ছবির ক্যাপশন: চট্টগ্রামে ১৬ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ মামলার আসামি যুবলীগ নেতা মো. মহিউদ্দিনকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মো. আফতাব উদ্দিন।
গ্রেফতার মহিউদ্দিন কোতোয়ালি থানার শাহ আমানত (রহ.) মাজার লেইন এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ। তবে তিনি যুবলীগের কোন পদে আছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, মহিউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ডাকাতি, সন্ত্রাসবিরোধী আইন, দ্রুত বিচার আইন ও ধর্ষণসহ মোট ১৬টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ