ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে মধ্যরাতে হঠাৎ ভূমিকম্প :৩৬ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার কাঁপল দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
চট্টগ্রামে মধ্যরাতে হঠাৎ ভূমিকম্প :৩৬ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার কাঁপল দেশ ছবির ক্যাপশন: চট্টগ্রামে মধ্যরাতে হঠাৎ ভূমিকম্প :৩৬ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার কাঁপল দেশ
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 


মিয়ানমারে সংঘটিত ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। রোববার (১০ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

​জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকায়, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনের ফলে চট্টগ্রাম নগরীর বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

​এর আগে শনিবার (৯ মে) বিকেলেও ৪.৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল রংপুর, দিনাজপুর ও লালমনিরহাটসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। ভারতের আসাম কেন্দ্রিক সেই কম্পনের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পের কবলে পড়ল চট্টগ্রাম। পরপর এমন কম্পনে জনমনে উৎকণ্ঠা বাড়ছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন