নিউজ ডেস্ক | চট্টগ্রাম
তিনদিন ব্যাপী রেডিসনে গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের বর্ণাঢ্য উদ্বোধন আজ বৃহস্পতিবার নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে শুরু হয়েছে এ মেলায় অংশ নিয়েছে ঢাকা চট্টগ্রাম ও দেশী বিদেশি সহ আন্তজার্তিক পর্যায়ে স্বনামধন্য ৮০ জন উদ্যাক্তা ,ফ্যাশন ডিজাইনার ,ব্রান্ড স্বনামধন্য প্রতিষ্ঠান ও জুয়েলারী এক্সপার্ট ,এসময় মেলার আয়োজন এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের সিও মানজুমা মোর্শেদ বলেন ঈদ মানে কেবল ধর্মীয় উৎসব নয় এটি এখন আমাদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক উদযাপনের গুরুত্বপূর্ণ উপাদান,এ উৎসবের মধ্য দিয়ে চট্টগ্রামবাসী দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেরা সব ঈদ পোশাক ও সামগ্রী দেখার সুযোগ পায়।এ মেলা সবার জন্য উমুক্ত ,টাইটেল স্পনসর মাস্টার কার্ড,গোল্ড স্পনসর মাঈনুল,মুন্নু সিরামিক,সিলভার স্পনসর খাদি ঘর এছাড়া রেডিসন বে ভিউ মোহানা হল রুমে দেশী বিদেশি স্বনামধন্য উদ্যাক্তাদের নিয়ে ৬ তারিখ থেকে ৭ তারিখ দুইদিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে

দৈনিক চট্টগ্রামপোস্ট