ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম-১০ আসনে হালিশহরে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
চট্টগ্রাম-১০ আসনে হালিশহরে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)  জনগণের সেবক হয়ে কাজ করতে চাই — শামসুজ্জামান হেলালী  চট্টগ্রাম ২৮ জানুয়ারি ২৬  চট্টগ্রাম-১০ আসনের হালিশহর এলাকায় গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকালে হালিশহর বি ব্লক এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।  এ সময় তিনি বলেন, আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। হালিশহরসহ চট্টগ্রাম-১০ আসনের উন্নয়ন ও মানুষের কল্যাণই আমার মূল লক্ষ্য।  গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন। উপস্থিত স্থানীয়রা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।  এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব, মাকসুদুর রহমান,জনাব,মকবুল আহমদ,জনাব,আকরাম জিহাদ,ধর্মাবলম্বী,অলিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি