কামরুল সিফাতউল্লাহ, চট্টগ্রাম
ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনীত চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৫) বাদ জুমা খুলশী থানার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ পরিচালনা করেছেন।
গণসংযোগে ১০ আসনের নির্বাচন বাস্তবায়ন কমিটির নগর নেতৃবৃন্দসহ খুলশী থানা শাখার শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের আওতাধীন ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এলাকায় আগত সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি হাতপাখা মার্কায় ভোট প্রার্থনা করেন প্রার্থী ও নেতৃবৃন্দ।
স্থানীয়দের মধ্যে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আগ্রহ ও গ্রহণযোগ্যতা ছিল চোখে পড়ার মতো।
গণসংযোগ শেষে নেতৃবৃন্দ বলেন—
“আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাতপাখার বাংলাদেশ।”

দৈনিক চট্টগ্রামপোস্ট