ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম ১৬ আসনের মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
চট্টগ্রাম ১৬ আসনের মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ছবির ক্যাপশন: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা
ad728
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ।


সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায়
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি। তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এসময় তিনি বলেন, ‘তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকেই নির্বাচনী মাঠে যে অস্থিতিশীলতা ছিল, সেটি অনেকটা কাটতে শুরু করে। যেদিন উনি দেশে নেমেছেন ওই দিন থেকে সব ধরনের অস্থিতিশীলতা-অনিশ্চয়তা কেটে গেছে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, দলের ইশতেহারের পাশাপাশি নির্বাচনী আসনের স্থানীয় সমস্যা-সম্ভাবনা বিবেচনায় নিয়ে আলাদা ইশতেহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক শাখাওয়াত জামান দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, জেলা পিপি আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর প্রমূখ। এর আগে গত ১৭ ডিসেম্বর মনোনয়ন সংগ্রহ করেন তিনি। 

এদিকে সংশোধন করা তফসিল অনুযায়ী নির্বাচন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ