ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশ খাঁনহাট বাজারে ব্যবসায়ির দোকানে দুর্ধষ চুরি: থানায় অভিযোগ দায়ের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2025 ইং
চন্দনাইশ খাঁনহাট বাজারে ব্যবসায়ির দোকানে দুর্ধষ চুরি: থানায় অভিযোগ দায়ের ছবির ক্যাপশন: চন্দনাইশ খাঁনহাটে ব্যবসায়ির দোকানে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ জমা
ad728
চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম চন্দনাইশে খাঁনহাট বাজারে এক ব্যবসায়ির দোকান লুটপাট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মোঃএমরানুল হক চৌধুরী (৩৩) বাদী হয়ে সন্দেহভাজন চারজনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন মোঃশফিউল ইসলাম (৪২),রবিউল ইসলাম (৪৫),রফিকুল ইসলাম (৩৭),মো.সিহাব।অভিযোগ সূত্রে জানা যায়,গাছবাড়িয়া খাঁনহাট চৌধুরী কমপ্লেক্স নামীয় মার্কেটে গাছবাড়িয়া কসমেটিক্স নামীয় দোকানে রাতের অন্ধকারে পূর্ব শত্রুতার জের ধরে দোকানের তালা ভেঙ্গে দোকানের ভিতরে থাকা বিভিন্ন কসমেটিক্স সামগ্রী,কাপড় চোপড়সহ লুটপাট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল ১৮,০০,০০০ (আঠার লক্ষ) টাকা। পরবর্তীতে বিবাদীগন যাতায়াতের গলি থেকে বোর্ড সরিয়ে দোকানে নতুন তালা ঝুলিয়ে দেয়। ঘটনার পরের দিন দোকান খোলার জন্য গেলে সেখানে দেখা যায় দোকান লুটপাট করে সেখানে নতুন তালা ঝুলিয়ে রাখেন। এই ব্যাপরে অভিযোগ তদন্তকারী এস আই সাইফুল ইসলাম জানান,তিনি তিনদিনের ট্রেনিং যাওয়ায় পরবর্তীতে ট্রেনিং শেষ করে এসে বিষয়টি তদন্ত করবেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ