ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশ বরকলে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
চন্দনাইশ বরকলে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ইফতার মাহফিল অনুষ্ঠিত
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি 

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে ৭ মার্চ শনিবার বাংলাবাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বরকল ইউনিয়ন বিএনপি নেতা তৌহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও চন্দনাইশ উপজেলা জাতীয়তাবাদী তরুনদলের আহবায়ক মো. নেছার উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মো. শহিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন বিএনপি নেতা মুরিদুল আলম বাবুল, বিএনপি নেতা নাজিমুল হক চৌধুরী, বরকল ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাসান, নুরুল হাকীম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. আহসান উল্লাহ, জাতীয়তাবাদী ওলামাদল নেতা মো. হামিদ খান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদল নেতা মো. নাছির উদ্দীন, মোহাম্মদ সাজ্জাদ, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা সাবিদুর রহমান খান প্রমুখ। 

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন