ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশ বরমা ৬নং ওয়ার্ডে এলডিপির উঠান বৈঠক অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
চন্দনাইশ বরমা ৬নং ওয়ার্ডে এলডিপির উঠান বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন: উঠান বৈঠক অনুষ্ঠিত
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটি পার্টি এলডিপি মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ওমর ফারুক এর ছাতা প্রতীকের সমর্থনে একুশে জানুয়ারি বুধবার সন্ধ্যায় বরমা ইউনিয়ন এলডিপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাউলিবাগ হযরত আবুল কাশেম শাহ মাজারের মাঠ প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বরমা ইউনিয়ন এলডিপির সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক শ্রমিক দলের সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন, বরমা ইউনিয়ন গণতান্ত্রিক যুব দলের সভাপতি বাবুল হোসেনের যৌথ সঞ্চালনায়,

উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামাতে ইসলামী বরমা ইউনিয়ন শাখার আমির আতাহার হোসেন, বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আমিনুল হক রাশেদ, এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলী সওদাগর, মোহাম্মদ করিম উদ্দিন, শাহ আলম, বদরুল হক, বরমা ইউনিয়ন গণতান্ত্রিক যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়া, জয়নাল, জামায়াত নেতা তারেকুল ইসলাম, খালেকুল ইসলাম, রেজাউল করিম, টিপু, সেলিম, সুমন, মফিজ, শাহ আলম, হামিদ, ইলিয়াস, শেখ আহমদ, আমানত খান, মনির প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’