ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
চন্দনাইশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সাংগঠনিক সভা অনুষ্ঠিত
ad728
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার বরমা ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ​চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদার।
​উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান ও আছাদুল ইসলাম। এছাড়াও চন্দনাইশ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসেম, যুগ্ম আহ্বায়ক সরওয়ার, আবদুর রহিম এবং আবু তৈয়ব রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে হাসান মুরাদ, সাজ্জাদ, সাখাওয়াতুল গনী, মইনুদ্দীন হিরু, আজিজুর রহমান, আবদুল আজিজ, হিরু, ইউসুফ, মানিক, খোরশেদসহ চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী দিনে দলীয় কর্মসূচি বেগবান করা এবং সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ