ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে খোলা আকাশের নিচে থাকা সুকুমার-স্বপ্ন দম্পতি পেলেন নতুন ঘর তৈরির সরঞ্জাম

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
চন্দনাইশে খোলা আকাশের নিচে থাকা সুকুমার-স্বপ্ন দম্পতি পেলেন নতুন ঘর তৈরির সরঞ্জাম ছবির ক্যাপশন: সুকুমার-স্বপ্ন দম্পতি পেলেন নতুন ঘর তৈরির সরঞ্জাম
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 


চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরী গ্রামের মহাজন পাড়া এলাকায় মানবেতর জীবনযাপন করা সুকুমার-স্বপ্ন দম্পতির পাশে দাঁড়িয়েছে সরকার। দীর্ঘদিন খোলা আকাশের নিচে বসবাস করা এই হতদরিদ্র দম্পতির সহায়তায় এগিয়ে এসেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ১৪ এপ্রিল (মঙ্গলবার) বর্ষবরণ অনুষ্ঠানে উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে এই দম্পতির হাতে ঢেউটিন ও অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ রাজিব হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মাহবুব আলম শাওন ভূঞা। দীর্ঘদিন ধরে মাথা গোঁজার ঠাঁই না থাকা এই পরিবারের দুঃখকষ্ট নিয়ে স্থানীয় মহলে আলোচনা ছিল। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সাড়া দিয়ে তাদের বসবাসের সুব্যবস্থা করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।


এসময় এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন, অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। সুকুমার-স্বপ্ন দম্পতির মতো যারা কষ্টে আছেন, সরকার সবসময় তাদের পাশে থাকবে।"


এই মানবিক উদ্যোগের ফলে এখন সুকুমার-স্বপ্ন দম্পতি নিজেদের একটি স্থায়ী আবাস গড়ে তোলার স্বপ্ন দেখছেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর