ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন: চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববারে (২৩ আগস্ট) বেলা ৪টার পর এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাই। তারা স্থানীয় সাবেক মেম্বার আব্দুল মুবিনের ভাইয়ের ছেলে এবং তার ছোট বোনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুর ৩টার পর কানাইমাদারী ঘাটকুল পাড়া এলাকায় নিজ বাড়ির অদূরে খেলাধুলা করছিল শিশু দুটি। একপর্যায়ে সবার অগোচরে তারা অসাবধানতাবশত পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও ততক্ষণে দুজনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ​ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা শিশু দুটিকে জান্নাত নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো ঘাটকুল পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ হয়ে পড়েছেন নিহতদের পরিবারের সদস্য ও স্বজনেরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়

বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়