ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ ছবির ক্যাপশন: চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
ad728
মোহাম্মদ ওমর ফারুক ​চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম বিভাগে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রকল্পের আওতায় শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত ​২০ জুলাই ২০২৬ খ্রিট্রেড তারিখে ৫নং বরমা ইউনিয়ন পরিষদ, চন্দনাইশ, চট্টগ্রামে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। কারিতাস বাংলাদেশের বাস্তবায়নে এবং স্টার্ট ফাণ্ড বাংলাদেশের কারিগরি সহায়তায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এই মানবিক সহায়তা প্রকল্পে সহযোগিতা করেছে—ইউকে এইড, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা), মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স নেদারল্যান্ডস, ক্রিশ্চিয়ান এইড (জার্সি সরকারের অনুদানমূলক অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠান) এবং কনরাড এন. হিলটন ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, কারিতাস বাংলাদেশের পরিচালক (অর্থ ও প্রশাসন) রিমি সুবাস দাশ, পরিচালক (সিএমএফপি) মো. কামাল উদ্দীন, আঞ্চলিক পরিচালক (চট্টগ্রাম) মার্সেল রতন গুদা, ইউপি সদস্য হারুনুর রশিদ, আনিসুর রহমান চৌধুরী, মধুসুধন দত্ত, শাখাওয়াত হোসেন টিপু, জয়দেব গাঙ্গুলী নরেশ, সাদেকুর রহমান, শাকিলা আকতার, শামসুন্নাহার, দানিয়েল টিপু গোমেজ, কারিতাসের এরিয়া ম্যানেজার  জসীম উদ্দিন, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. নাজিম উদ্দীন, এবং কারিতাস চট্টগ্রাম বিভাগের বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাপক বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ