মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ, (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস ২০২৬' পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে আয়োজিত এই কর্মসূচিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধারা। উল্লেখযোগ্যদের মধ্যে অংশগ্রহণ করেন, ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রশ্মি চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,
ডা. ফেরদৌসী আকতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষিবিদ আজাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, তানভীর আহসান, উপজেলা মৎস্য কর্মকর্তা, দিদারুল ইসলাম সিকদার, অফিসার ইনচার্জ (ওসি), চন্দনাইশ থানা, আ ন ম ছালেহ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বিপিন চন্দ্র রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার,
সিরাজুল ইসলাম সওদাগর, বিশিষ্ট বিএনপি নেতা
এছাড়া জুলাই আন্দোলনের যোদ্ধা হাসনাত আবদুল্লাহ, ফরহাদুল ইসলাম, ইরফান উদ্দিন, ইকবাল হোসেন মাহমুদ, আবদুল্লাহ আল ফাহিম, মো. শাহরিয়া মুস্তাকিম, মো. রাকিব, আজিজ নুর, মো. জসিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভা শেষে জুলাই মাসে আত্মদানকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট