ঢাকা | বঙ্গাব্দ

চবির হীরকজয়ন্তী উৎসব উপলক্ষে ফিলোসোফি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদের সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2026 ইং
চবির হীরকজয়ন্তী উৎসব উপলক্ষে ফিলোসোফি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদের সভা ছবির ক্যাপশন: চবির হীরকজয়ন্তী উৎসব উপলক্ষে ফিলোসোফি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদের সভা
ad728
চট্টগ্রাম, ১৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসবকে সামনে রেখে 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশন'-এর কার্যকরী পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৫ নভেম্বর) চট্টগ্রামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বরেণ্য সঙ্গীতশিল্পী আবদুল মান্নান রানা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আছলাম মোরশেদ। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ।

সভায় বক্তারা বলেন, ষাট বছর কেবল একটি প্রতিষ্ঠানের বয়সের হিসাব নয়; এ যেন অগণিত স্বপ্ন, স্মৃতি আর সাফল্যের এক সুদীর্ঘ যাত্রা। এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ দিতে উৎসবের বিভিন্ন কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সভায় হীরকজয়ন্তী উৎসবের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে দেশ-বিদেশ থেকে উৎসবে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সুবিধা-অসুবিধা জানতে এবং উৎসবের আয়োজনকে সফল করে তুলতে চবি কর্তৃপক্ষকে আর্থিক অনুদান প্রদানসহ সার্বিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈনুদ্দীন (এডভোকেট); সাংগঠনিক সম্পাদক প্রামাণ্যচিত্র নির্মাতা ইসমাইল চৌধুরী; অর্থ সম্পাদক শিল্পোদ্যোক্তা মো. সাইফুদ্দিন শাহীন, সহকারী অর্থ সম্পাদক লালন কান্তি দাশ (৩২তম ব্যাচ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নুরুল হাদি চৌধুরী (২১তম ব্যাচ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আমির হোসাইন মানু (২৫তম ব্যাচ), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জয়েন উদ্দীন বাবু (২৩তম ব্যাচ), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন (২৩তম ব্যাচ), প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাকিয়া সুলতানা সাকি (৩৫তম ব্যাচ), শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম চৌধুরী (৩১তম ব্যাচ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর নিলুফার আকতার (১৯তম ব্যাচ), সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ওয়াহীদুল আলম (৩৩তম ব্যাচ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আমির উদ্দিন ও মহিলা বিষয়ক সম্পাদক নাসরীন ইসলাম (২০তম ব্যাচ) দায়িত্ব পেয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে আছেন মোঃ হাসীবুদ্দীন হায়দার (১২তম ব্যাচ), মনোজিত কুমার ধর (২০তম ব্যাচ), প্রফেসর মোঃ সাইফুদ্দীন চৌধুরী (২৪তম ব্যাচ), মোঃ আনোয়ারুল করিম মজুমদার (২৪তম ব্যাচ), যীশু প্রসাদ চৌধুরী (২৫তম ব্যাচ), অ্যাডভোকেট মোসতাক আহমদ (২৭তম ব্যাচ), ফজলুল কাদের চৌধুরী (৩১তম ব্যাচ), মোঃ জসিম উদ্দিন (৩২তম ব্যাচ) ও সাখাওয়াত হোসেন আদর (৪৫তম ব্যাচ)।

সভা শেষে নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উৎসবকে সফল ও প্রাণবন্ত করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ