ঢাকা | বঙ্গাব্দ

চবি ফিলোসোফি অ্যালামনাইয়ের নতুন কমিটি সভাপতি মান্নান রানা, সম্পাদক আছলাম মোরশেদ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
চবি ফিলোসোফি অ্যালামনাইয়ের নতুন কমিটি সভাপতি মান্নান রানা, সম্পাদক আছলাম মোরশেদ ছবির ক্যাপশন: চবি ফিলোসোফি অ্যালামনাইয়ের নতুন কমিটি
ad728

কামরুল সিফাতউল্লাহ | চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ সেশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১ নভেম্বর) নগরীর নাসিরাবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

​সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মনসুর আহমেদের পরিচালনায় এতে নতুন কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

​নতুন গঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ১০ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সমাজসেবক আবদুল মান্নান রানা। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ২৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, প্রখ্যাত ক্রীড়া সংগঠক ও মানবাধিকারকর্মী এস এ এম আছলাম মোরশেদ।

​এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—

​সহসভাপতি: অ্যাডভোকেট মোহাম্মদ মাঈনুদ্দীন (২৩তম ব্যাচ)।

যুগ্ম সাধারণ সম্পাদক: আকতার হোসেন (২৩তম ব্যাচ) ও শেখ মাহবুবুল বশর রেজা আলী চৌধুরী বাচ্চু (২৪তম ব্যাচ)।

সাংগঠনিক সম্পাদক: ইসমাইল চৌধুরী (৩১তম ব্যাচ)।

অর্থ সম্পাদক: মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন (২৩তম ব্যাচ)।

সহকারী অর্থ সম্পাদক: লালন কান্তি দাশ (৩২তম ব্যাচ)।


​এছাড়াও বিষয়ভিত্তিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন— ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নুরুল হাদি চৌধুরী (২১তম ব্যাচ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আমির হোসাইন মানু (২৫তম ব্যাচ), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জয়েন উদ্দীন বাবু (২৩তম ব্যাচ), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন (২৩তম ব্যাচ), প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাকিয়া সুলতানা সাকি (৩৫তম ব্যাচ), শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম চৌধুরী (৩১তম ব্যাচ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর নিলুফার আকতার (১৯তম ব্যাচ), সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ওয়াহীদুল আলম (৩৩তম ব্যাচ) এবং মহিলা বিষয়ক সম্পাদক নাসরীন ইসলাম (২০তম ব্যাচ)।

​কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন— মোঃ হাসীবুদ্দীন হায়দার (১২তম ব্যাচ), মনোজিত কুমার ধর (২০তম ব্যাচ), প্রফেসর মোঃ সাইফুদ্দীন চৌধুরী (২৪তম ব্যাচ), মোঃ আনোয়ারুল করিম মজুমদার (২৪তম ব্যাচ), অ্যাডভোকেট মোসতাক আহমদ (২৫তম ব্যাচ), যীশু প্রসাদ চৌধুরী (২৫তম ব্যাচ), ফজলুল কাদের চৌধুরী (৩১তম ব্যাচ), মোঃ জসিম উদ্দিন (৩২তম ব্যাচ) এবং সাখাওয়াত হোসেন আদর (৪৫তম ব্যাচ)।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি