ঢাকা | বঙ্গাব্দ

চাকসু ভিপি ১০ ভরি সোনা দিয়ে কীভাবে বিয়ে করেন জানতে চাই

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
চাকসু ভিপি ১০ ভরি সোনা দিয়ে কীভাবে বিয়ে করেন জানতে চাই ছবির ক্যাপশন: চাকসু ভিপি ১০ ভরি সোনা দিয়ে কীভাবে বিয়ে করেন জানতে চাই
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত নির্বাহী সদস্য আকাশ দাশের শপথ গ্রহণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চবি শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে সোহরাওয়ার্দী হলের মোড় ঘুরে জিরো পয়েন্টে এসে মিছিলটি সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, যারা আজ আকাশ দাশকে শপথ করানোর পক্ষে অবস্থান নিয়েছেন, তারা চাকসুর ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবেন। তারা এক্ষেত্রে আইনের কথা বলেন। চাকসুর মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। তারা যে প্রক্রিয়ায় চাকসু নিয়ন্ত্রণ করে আসছেন, ভবিষ্যতে শিক্ষার্থীরা চাকসুকে ঘৃণাভরে দেখবে।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, চাকসুর মেয়াদ শেষ হতে আর ১৭ দিন বাকি। কেন এবং কোন কারণে ধর্ষণের পক্ষে থাকা সদস্যকে শপথ করানো হয়েছে, তা শিক্ষার্থীরা জানতে চায়। চাকসুর ভিপি দশ ভরি স্বর্ণ দিয়ে তিন তারকা হোটেলে কীভাবে বিয়ে করেন, এর অর্থের উৎস কী আমরা তা জানতে চাই। নবীনবরণে ২৫ লাখ টাকা ব্যয়ের অর্থের উৎসও জানতে চাই।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ই-জিপি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখেই টেন্ডার মূল্যায়ন: সিডি

ই-জিপি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখেই টেন্ডার মূল্যায়ন: সিডি