ঢাকা | বঙ্গাব্দ

চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধে মাদরাসা সুপার নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধে মাদরাসা সুপার নিহত ছবির ক্যাপশন: মাদরাসা সুপার নিহত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাওলানা আবুল কাশেম (৬০) নামের এক মাদরাসা সুপার নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম একই এলাকার মৃত আব্দুর সোবহানের ছেলে। তিনি চরম্বা জামেউল উলুম মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছিল আবুল কাশেমের। আজ বুধবার বিরোধপূর্ণ জায়গায় প্রতিপক্ষ স্থাপনা নির্মাণের কাজ শুরু করলে তিনি সেখানে গিয়ে বাধা দেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর