ঢাকা | বঙ্গাব্দ

চান্দগাঁওয়ে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
চান্দগাঁওয়ে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ছবির ক্যাপশন: চান্দগাঁওয়ে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রাইফেল উদ্ধার করেছে র‍্যাব-৭।

বুধবার (২৪ জুন) র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, চান্দগাঁও থানার হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় একটি বিদেশি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে র‍্যাব-৭-এর একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানে জনৈক জলিলের বাউন্ডারিঘেরা একটি ফাঁকা জায়গা থেকে একটি এইচকেজি-৩ রাইফেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটিতে বাট ও ম্যাগাজিন ছিল না।
র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, অস্ত্রটি জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ