ঢাকা | বঙ্গাব্দ

চিংড়িতে জেলি পুশ ধ্বংস, বিক্রেতাকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
চিংড়িতে জেলি পুশ ধ্বংস, বিক্রেতাকে জরিমানা ছবির ক্যাপশন: চিংড়িতে জেলি পুশ ধ্বংস, বিক্রেতাকে জরিমানা
ad728
এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে জেলি পুশ করা ৮ কেজি বাগদা চিংড়ি জব্দের পর ধ্বংস। একই সাথে মাছ বিক্রেতা মাহবুবুল আলমকে (৩৫) দুই হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
 
রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে শাকপুরা চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। 
 তিনি বলেন, ওজন বাড়ানোর জন্য চিংড়ি মাছে জেলি পুশ করা হয়েছিল। অভিযানে জব্দ করা চিংড়ি ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়েছে। এ সময় মাছ বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং মাছের বাজারে অনিয়ম বন্ধে তদারকি অব্যাহত থাকবে।  অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা