ঢাকা | বঙ্গাব্দ

চুরি-ছিনতাইয়ের পর মানসিক চাপে ছিলেন ব্যবসায়ী, দোকানেই মিললো মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
চুরি-ছিনতাইয়ের পর মানসিক চাপে ছিলেন ব্যবসায়ী, দোকানেই মিললো মরদেহ ছবির ক্যাপশন: চুরি-ছিনতাইয়ের পর মানসিক চাপে ছিলেন ব্যবসায়ী, দোকানেই মিললো মরদেহ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের রাউজানে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিরু বড়ুয়া (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিরু বড়ুয়া উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার মন্টু বড়ুয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গলায় ফাঁস দেন নিরু বড়ুয়া। পরে তার স্ত্রী এলভি বড়ুয়া তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মরদেহ নিচে নামান।

পরিবারের সদস্যরা জানান, পারিবারিক ও মানসিক সংকটে ছিলেন নিরু বড়ুয়া। তার মা মঞ্জু বড়ুয়ার ভাষ্য, এর আগে তার ছেলে ছিনতাইয়ের শিকার হন এবং দোকানে চুরির ঘটনাও ঘটে। এর পাশাপাশি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এসব কারণে মানসিক চাপে পড়ে ব্যবসা ছেড়ে দেওয়ার কথাও বলেছিলেন।
কেরানীহাট বাজার কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য তাপস বড়ুয়া জানান, কী কারণে নিরু বড়ুয়া আত্মহত্যা করেছেন, তা তার জানা নেই।

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন