ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় গ্রিডে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক বিদ্যুৎ দিল রূপপুর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2026 ইং
জাতীয় গ্রিডে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক বিদ্যুৎ দিল রূপপুর ছবির ক্যাপশন: জাতীয় গ্রিডে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক বিদ্যুৎ দিল রূপপুর
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। 

 

 

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে অফিসিয়ালি এ তথ্য জানানো হয়৷

 

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০-২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

 

 

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হলো।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি