বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রচারপত্রে বলা হয়, ভিটামিন ‘এ’ শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে না বরং ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দীর্ঘমেয়াদি ডায়রিয়া থেকে শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়। তারি ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন, থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, শিশু কনসালটেন্ট ডাঃ মুনিরুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুমিনুল হক, ডাঃ সাইফুল আমীন, ডাঃ রাশেদুল ইসলাম, স্যানিটরী ইন্সপেক্টর ছৈয়দ আকবর, এমটি ইপি.আই জয়নাল আবেদীন প্রমুখ।
দৈনিক চট্টগ্রামপোস্ট