ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় ছাত্রশক্তিতে শতাধিক কর্মীর যোগদান: চট্টগ্রামে ‘বসন্তের আমেজ’

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
জাতীয় ছাত্রশক্তিতে শতাধিক কর্মীর যোগদান: চট্টগ্রামে ‘বসন্তের আমেজ’ ছবির ক্যাপশন: জাতীয় ছাত্রশক্তিতে শতাধিক কর্মীর যোগদান: চট্টগ্রামে ‘বসন্তের আমেজ’
ad728

মুহিবুল হাসান রাফি |চট্টগ্রাম

‘শিক্ষা, ঐক্য ও মুক্তি এই মূলমন্ত্র কে ধারণ করে জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রামে যোগদান করেছে শতাধিক কর্মী।শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে এস রহমান হলে জাতীয় ছাত্রশক্তিতে যোগদানকৃত নতুন সদস্যদের  ও অভিষেক কমিটিদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। তিনি নতুন সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন।

খান তালাত মাহমুদ রাফি বলেন, "এনসিপির ন্যায় জাতীয় ছাত্রশক্তিরও রাজনীতির মাঠে এখন বসন্তের আমেজ শুরু হয়েছে। তবে আমাদের রাজনীতি প্রচলিত ধারার বাইরে। ছাত্রশক্তি অন্যসব ছাত্র সংগঠনের চেয়ে সম্পূর্ণ আলাদা ও ব্যতিক্রমী হবে।"

​তিনি আরও দৃঢ়ভাবে ঘোষণা করেন, "জাতীয় ছাত্রশক্তি কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব কিংবা কোনো গোপন রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা প্রকাশ্য ও স্বচ্ছ রাজনীতি করি। শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে ক্যাম্পাসে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ও নিউজ কভারেজ দেওয়ার ক্ষেত্রে ছাত্রশক্তি কখনো বাধা হবে না, বরং সহায়ক ভূমিকা পালন করবে।"

​অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা এবং দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন