ঢাকা | বঙ্গাব্দ

জে কে এস উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও ১৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
জে কে এস উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও ১৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন ছবির ক্যাপশন: শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন
ad728
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম 
​ উৎসবমুখর পরিবেশে জে কে এস উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কর্তৃক আয়োজিত ‘শিক্ষা সামগ্রী বিতরণ ও ঈদ পুনর্মিলনী-২০২৬’ সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিদ্যালয় হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মুহাম্মদ জমির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল হক ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ ইমরানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর একান্ত সচিব মোঃ শহিদুজ্জামান শহীদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ নাঈম উদ্দিন মানসম্মত শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রাক্তন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
​মোহাম্মদ নাঈম উদ্দিন, মোঃ জামাল উদ্দিন ও মোঃ আমির হোসেন।
​মোঃ মহিউদ্দিন, আলী আহমদ ও মুহম্মদ কায়সার।
​ইমরান হোসেন মিঠু, মাস্টার ইব্রাহিম ও মোহাম্মদ আরাফাতসহ আরও অনেক আমন্ত্রিত অতিথি।
প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, প্রবাসী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় এই মহতী উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়। বক্তারা আগামীতেও বিদ্যালয়ের উন্নয়নে এবং শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষা সামগ্রী বিতরণের পর এক প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত