ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে যৌথ অভিযান, বিভিন্ন মেয়াদে আটক ১৭ রোহিঙ্গার সাজা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
টেকনাফে যৌথ অভিযান, বিভিন্ন মেয়াদে আটক ১৭ রোহিঙ্গার সাজা ছবির ক্যাপশন: টেকনাফে যৌথ অভিযান, বিভিন্ন মেয়াদে আটক ১৭ রোহিঙ্গার সাজা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন বিভিন্ন ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়, এতে অনলাইন জুয়া, সরকারি আদেশ অমান্য, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এপিবিএন অধিনায়ক মোহাম্মদ কাওছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে সকল ক্যাম্প এলাকায় একযোগে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের মোট ৯০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন জুয়া, সরকারি আদেশ অমান্য, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের মধ্যে ১৩ জনকে ছয় মাস করে, একজনকে চার মাস, দুজনকে তিন মাস করে এবং অপর একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া রিকল মূলে একটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা