ঢাকা | বঙ্গাব্দ

ঢাবি ছাত্রশক্তি সভাপতির ওপর হামলা, হাসপাতালে ভর্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
ঢাবি ছাত্রশক্তি সভাপতির ওপর হামলা, হাসপাতালে ভর্তি ছবির ক্যাপশন: ঢাবি ছাত্রশক্তি সভাপতির ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চলন্ত সিএনজি অটোরিকশার গতিরোধ করে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখা সভাপতি হাসিব আল ইসলামকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১০ নভেম্বর বিকেলে মৌলভীবাজারে এক নারী সহযাত্রীর সামনেই চাপাতি দিয়ে তাকে কোপাতে শুরু করে এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় হাসিবের সঙ্গে একজন নারী সহযাত্রী অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ হামলাকারী যুবক অটোরিকশা থামিয়ে হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করতে করতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। একপর্যায়ে হাসিব রক্তাক্ত অবস্থায় কোনোমতে অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

পরে স্থানীয়রা হাসিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ হামলার ঘটনা নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে হাসিবের ওপর এই বর্বরোচিত হামলা চালিয়েছে। অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ