ঢাকা | বঙ্গাব্দ

দীঘিনালা জোনের উদ্যোগে চার শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
দীঘিনালা জোনের উদ্যোগে চার শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা ছবির ক্যাপশন: মানুষের মাঝে চিকিৎসা সেবা
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৪নংদীঘিনালা ইউনিয়নের দুর্গম বানছড়া ও নোয়াপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ মার্চ) দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন উদ্যোগে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) মু. শায়খউদ্দীন সাকলাইন।

পাহাড়ের দূর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা বিবেচনায় রেখে আয়োজিত এ বিশেষ মেডিকেল ক্যাম্পে চার শতাধিক পাহাড়ি গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।

চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা ও উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গমতার কারণে নিয়মিত চিকিৎসা সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। সেনাবাহিনীর এ উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক ও সময়োপযোগী। কর্মসূচির জন্য এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী তথা দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন