প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি:
আপসহীন দেশনেত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মুরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এর আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বাবুছড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক চট্টগ্রামপোস্ট