ঢাকা | বঙ্গাব্দ

দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা নগদ অর্থ, সেলাই মেশিন ও টিন বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা নগদ অর্থ, সেলাই মেশিন ও টিন বিতরণ ছবির ক্যাপশন: সেলাই মেশিন ও টিন বিতরণ
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি ॥
অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ) সকাল ১০টা ৪০ মিনিটে দীঘিনালা জোন প্রাঙ্গণে আয়োজিত এই সহায়তা কার্যক্রমে অসহায় ও দুস্থদের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন, টিন ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ।

এছাড়াও অনুষ্ঠানে দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন, কোয়ার্টার মাস্টার (কিউএম) শেখ সাব্বির আহমেদসহ জোনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সহায়তা বিতরণ শেষে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন উপস্থিত সুবিধাভোগীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং বলেন,
বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখতে সকল সম্প্রদায়ের সাথে দৃঢ় বন্ধন অটুট রাখাই সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য।

স্থানীয় সুবিধাভোগীরা এই মানবিক সহায়তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব