ঢাকা | বঙ্গাব্দ

দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনে'র মেডিকেল ক্যাম্প- ২৬৮ রোগী পেলো চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনে'র মেডিকেল ক্যাম্প- ২৬৮ রোগী পেলো চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ ছবির ক্যাপশন: ২৬৮ রোগী পেলো চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ
ad728
আব্দুর রহিম, গুইমারা, খাগড়াছড়ি: পার্বত্য

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করে সিন্দুকছড়ি জোন।

১২ মার্চ বৃহস্পতিবার সকাল ৯.০০  টা হতে বিকাল ৪.৩০ পর্যন্ত সিন্দুকছড়ি জোনের আওতাধিন সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন হতে আগত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাতিহা তাসনিম এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)-এর নেতৃত্বে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, গরিব ও বৃদ্ধ রোগীদের চিকিৎসা সেবা প্রদানই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

মেডিকেল ক্যাম্পে মোট ২৬৮ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ২১৮ জন পাহাড়ি এবং ৫০ জন বাঙালি রোগী ছিলেন। চিকিৎসাসেবার পাশাপাশি সকল রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ  বিতরণ করা হয়।

স্থানীয় জনগণ এ ধরনের মানবিক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং সিন্দুকছড়ি জোনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য