আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম:
দুর্গাপূজা উদযাপন ঘিরে কোন ধরনের নিরাপত্তা শঙ্কা নেই, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পুলিশ রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
সোমবার(১৯অক্টোবর ) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া পদুয়ায় গুপ্ত পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।
ডিআইজি বলেন, এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য আমাদের কাছে আসেনি। নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। দুর্গাপূজা উদযাপন ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।
এসময় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান সিদ্দিকি, লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ, লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী, তনু দাশ গুপ্তসহ অন্যন্যানা উপস্থিত ছিলেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট