ঢাকা | বঙ্গাব্দ

দৈনিক চট্টগ্রাম পোস্টের সংবাদ প্রকাশের পর কর্ণফুলী থানার এসআই ইমরান ফয়সাল পুলিশ লাইন্সে বদলি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
দৈনিক চট্টগ্রাম পোস্টের সংবাদ প্রকাশের পর কর্ণফুলী থানার এসআই ইমরান ফয়সাল পুলিশ লাইন্সে বদলি ছবির ক্যাপশন: দৈনিক চট্টগ্রাম পোস্টের সংবাদ প্রকাশের পর কর্ণফুলী থানার এসআই ইমরান ফয়সাল পুলিশ লাইন্সে বদলি
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) ইমরান ফয়সালকে চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত (বদলি) করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই দৈনিক চট্টগ্রাম পোস্টসহ জাতীয় ও স্থানীয় কয়েকটি গণমাধ্যমে ‘কর্ণফুলীতে ১২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, জব্দ তালিকায় অর্ধেক দেখানোর অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তাঁকে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ভোর ৪টা ৪০ মিনিটে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় স্থাপিত পুলিশ চেকপোস্টে এসআই ইমরান ফয়সালের নেতৃত্বে অভিযান চালিয়ে কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা রমজান আলী (৩৫) ও তাঁর স্ত্রী দিলোয়ারা বেগমকে (২৩) আটক করা হয়।

প্রকাশিত সংবাদে অভিযোগ করা হয়, আটক দম্পতির কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলেও জব্দ তালিকায় ৫ হাজার ৮০০ পিস ইয়াবা দেখানো হয়। বাকি ৬ হাজার ২০০ পিস ইয়াবা আত্মসাতের অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই ইমরান ফয়সালকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি