ঢাকা | বঙ্গাব্দ

দৈনিক চট্টগ্রাম পোস্টের অনুসন্ধানী সংবাদের জের: চসিক থেকে অবমুক্ত আলোচিত প্রকৌশলী দম্পতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
দৈনিক চট্টগ্রাম পোস্টের অনুসন্ধানী সংবাদের জের: চসিক থেকে অবমুক্ত আলোচিত প্রকৌশলী দম্পতি ছবির ক্যাপশন: (চসিক) আলোচিত প্রকৌশলী দম্পতি মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী ও ফারজানা মুক্তা
ad728

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম পোস্ট 


দীর্ঘদিন ধরে নানা অভিযোগ, বিতর্ক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আলোচিত প্রকৌশলী দম্পতি মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী ও ফারজানা মুক্তাকে অবশেষে চসিক থেকে অবমুক্ত করা হয়েছে।

পৃথক দুই সিটি করপোরেশনে বদলিপূর্বক পদায়নের আদেশের পর বৃহস্পতিবার (৩০ জুলাই) অপরাহ্নে তাদের আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

চসিক সচিবালয় বিভাগের সংস্থাপন শাখার ৩০ জুলাই ২০২৬ তারিখের পৃথক অফিস আদেশে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার প্রজ্ঞাপনের আলোকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরীকে ময়মনসিংহ সিটি করপোরেশনে এবং নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তাকে রংপুর সিটি করপোরেশনে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

চসিকের সংস্থাপন শাখার স্মারক নং-৪৬.১১.১৬০০.০০১.৩১.০০০.২৬-১২৫১ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের ২৩ জুলাই ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের আলোকে শাহীন-উল ইসলাম চৌধুরীকে ময়মনসিংহ সিটি করপোরেশনের শূন্যপদে পদায়ন করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, ৩০ জুলাই অপরাহ্নে তাকে চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে অবমুক্ত করা হয়েছে। চাকরির জ্যেষ্ঠতা, পদোন্নতি, অবসর ও অন্যান্য প্রশাসনিক বিষয় এখন থেকে ময়মনসিংহ সিটি করপোরেশন নিষ্পন্ন করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন