ঢাকা | বঙ্গাব্দ

দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম ছবির ক্যাপশন: দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।

সকাল থেকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এতে পার্কভিউ হসপিটালের হাউজকিপিং বিভাগের ১২ জন কর্মী অংশগ্রহণ করেন।

কার্যক্রমের আওতায় হাসপাতালের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা অপসারণ, প্রয়োজনীয় স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগী ও সেবাগ্রহীতাদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও রোগীবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ রকিবুল হাসান (মারুফ)। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরাও এ কার্যক্রমে সহযোগিতা করেন।

পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিমের পরিকল্পনায় এবং মার্কেটিং ম্যানেজার জনাব জাহেদুল ইসলামের দিকনির্দেশনা ও সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

এ সময় পার্কভিউ হসপিটালের মার্কেটিং সহকারী ম্যানেজার নিজাম উদ্দীন, অফিসার তালুকদার মশিউর রহমান এবং হাউজকিপিং অফিসার মোঃ আরিফ উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সুস্থ সমাজ গঠনের প্রত্যাশা। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন