ঢাকা | বঙ্গাব্দ

দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের সাথে কর্ণফুলী প্রেস ক্লাব মতবিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের সাথে কর্ণফুলী প্রেস ক্লাব মতবিনিময় ছবির ক্যাপশন: দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের সাথে কর্ণফুলী প্রেস ক্লাব মতবিনিময়
ad728

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের নবগঠিত নেতৃবৃন্দের সঙ্গে কর্ণফুলী প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় কর্ণফুলী প্রেস ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কর্ণফুলী প্রেস ক্লাবের সভাপতি নুরুল আমিন মিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি খালেদ মনছুর, সহসভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মো. জাবেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক যুগের কন্ঠস্বরের প্রতিনিধি সাইফুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক ও প্রবাসী টিভির প্রতিনিধি মো. সাইফুল ইসলাম।

এ সময় দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদুল্লাহ, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, দপ্তরবিষয়ক সম্পাদক মুহাম্মদ আমিনুর রশিদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কর্ণফুলী উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম, এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং সাংবাদিক ও সামাজিক সংগঠনের পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল