ঢাকা | বঙ্গাব্দ

নদী তীরে সবুজের ছোঁয়া বিএনওয়াইএন’র উদ্যোগে চট্টগ্রামে তরুণদের বৃক্ষরোপণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
নদী তীরে সবুজের ছোঁয়া বিএনওয়াইএন’র উদ্যোগে চট্টগ্রামে তরুণদের বৃক্ষরোপণ ছবির ক্যাপশন: নদী তীরে সবুজের ছোঁয়া বিএনওয়াইএন’র উদ্যোগে চট্টগ্রামে তরুণদের বৃক্ষরোপণ
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 


নগরায়নের চাপ ও পরিবেশগতয়নের মুখে সবুজের বার্তা নিয়ে এগিয়ে এসেছে তরুণরা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ব্রাইট নেশন ইয়ুথ নেটওয়ার্ক (বিএনওয়াইএন)।  

সংগঠনের স্বেচ্ছাসেবীরা নদী তীরবর্তী এলাকায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন। শুধু গাছ লাগানোই নয়, রোপণকৃত চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপরও তারা গুরুত্বারোপ করেন।  

আয়োজকরা বলেন, নগরায়ন, দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। কিন্তু গাছ লাগানোর পর সেগুলোকে টিকিয়ে রাখার দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তরুণদের সম্পৃক্ত করে নিয়মিত পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।  

তারা আরও উল্লেখ করেন, পরিবেশ রক্ষা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয় এটি সমাজের প্রত্যেকের সম্মিলিত কর্তব্য। তরুণরা সচেতনভাবে এগিয়ে এলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।  

কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা ভবিষ্যতেও নগরের বিভিন্ন প্রান্তে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল