ঢাকা | বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তি মেলা ও সেমিনার সমাপ্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
নাইক্ষ্যংছড়িতে স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তি মেলা ও সেমিনার সমাপ্ত ছবির ক্যাপশন: নাইক্ষ্যংছড়িতে স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তি মেলা ও সেমিনার সমাপ্ত
ad728
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই দিনব্যাপী ‘স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার, বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান 

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দুই দিনের এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত প্রযুক্তি, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও গবেষণাধর্মী প্রদর্শনী উপস্থাপন করে। সমাপনী দিনে প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন অনুষ্ঠানের সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান। 

তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এসব উদ্যোগকে আরও বাস্তবমুখী করার পরামর্শ দেন।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের মধ্যে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম কলেজের স্টলকে প্রথম স্থান অর্জনকারী হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও এনামুল হাসান বলেন, “পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশেষ প্রকল্প গ্রহণের প্রয়োজন রয়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে এসব জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “নাইক্ষ্যংছড়িকে এ ধরনের গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য নির্বাচন করায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিদের ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চর্চা বৃদ্ধি পেলে ভবিষ্যতে এ অঞ্চল থেকে আরও মেধাবী বিজ্ঞানী ও উদ্ভাবক তৈরি হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান ইতু। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার এবং শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত