ঢাকা | বঙ্গাব্দ

নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সিডব্লিউসিসিআইয়ের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সিডব্লিউসিসিআইয়ের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ছবির ক্যাপশন: নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সিডব্লিউসিসিআইয়ের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই)-এর উদ্যোগে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সহযোগিতায় ‘ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক সচেতনতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১১টায় সিডব্লিউসিসিআইয়ের সেমিনার হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবিদা মোস্তফা। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে সফল হতে হলে ভালো পণ্য বা সেবার পাশাপাশি সঠিক ব্যবসায়িক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে আসছে সিডব্লিউসিসিআই এবং সেই ধারাবাহিকতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সিডব্লিউসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি ডা. মুনাল মাহবুব বলেন, ব্যবসায় শেখার কোনো শেষ নেই। কঠোর পরিশ্রমের পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞান অর্জনের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের আরও সমৃদ্ধ করতে পারেন।

সিনিয়র সহ-সভাপতি লুৎমিলা ফরিদ প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব ব্য য়িক কর্মকাণ্ডে প্রয়োগ করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।

এ সময় সহ-সভাপতি সুলতানা নূর জাহান রোজী বলেন, ব্যবসায় সফল হতে হলে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি বলেন, সঠিক হিসাব ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা উদ্যোক্তাদের ব্যবসাকে আরও সুসংগঠিত করতে সহায়তা করবে।

স্বাগত বক্তব্যে সিডব্লিউসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি এবং প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা কমিটির চেয়ারপার্সন আইভি হাসান বলেন, সফল উদ্যোক্তা হওয়ার জন্য আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা অপরিহার্য এবং এ ধরনের প্রশিক্ষণ সে লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশিক্ষক মো. হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ২৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা